তিন দিনের ভারতীয় সফর শেষ করে যুক্তরাজ্যে ফিরে গেছেন প্রিন্স উইলিয়াম ও প্রিন্সেস অব ওয়েলস কেট মিডলটন। প্রিন্সের প্রতিষ্ঠিত পরিবেশবিষয়ক উদ্যোগ আর্থশট প্রাইজের ষষ্ঠ আয়োজন উপলক্ষে ভারতে এসেছিলেন তাঁরা। ১৬ থেকে ১৮ নভেম্বর ভারত সফরে কেট মিডলটন আলেকজান্ডার ম্যাককুইন ও রোকসান্ডার মতো ব্র্যান্ডের পোশাকের পাশাপাশি ভারতীয় ব্র্যান্ডের পোশাক ও গয়না পরেছেন। প্রিন্স উইলিয়ামকে দেখা গেছে নেহরু কোট থেকে মনিশ মালহোত্রার প্রিন্স কোটে। ব্রিটিশ রাজজুটির সঙ্গে বিভিন্ন আয়োজনে দেখা গেছে একাধিক বলিউড তারকাকে। তবে তাঁর মধ্যে সবাইকে ছাপিয়ে যেন রাজায় রাজায় টক্কর হলো কারিনা কাপুর ও সাইফ আলী খানের সঙ্গে। ভারতের বিখ্যাত পতৌদির নবাব পরিবারের প্রিন্স সাইফ আলী খান ও তাঁর স্ত্রী বলিউড অভিনেত্রী কারিনা কাপুরের সাজ ছিল বিশেষভাবে চোখে পড়ার মতো
সফরের শেষ দিন ১৮ নভেম্বর প্রিন্স উইলিয়াম গিয়েছিলেন বলিউডের বিখ্যাত প্রযোজনা প্রতিষ্ঠান ধর্মা প্রোডাকশনের অফিসে। প্রিন্সকে স্বাগত জানাতে সেখানে উপস্থিত ছিলেন চলচ্চিত্র নির্মাতা করণ জোহর; অভিনয়শিল্পী দম্পতি কারিনা কাপুর খান ও সাইফ আলী খান এবং ধর্মা প্রোডাকশনসের সিইও অপূর্ব মেহতা
প্রিন্সের সঙ্গে সাক্ষাতের সেই অনুষ্ঠানে সাইফ ও কারিনার পোশাক ছিল আইভরি রঙের। সাইফ আলী খান বেছে নিয়েছিলেন সিঙ্গেল ব্রেস্টেড টু পিস স্যুট। তাঁর সঙ্গে ছিল হালকা রঙের শার্ট, উজ্জ্বল গোলাপি টাই, নীল পকেট স্কয়ার ও বাদামি ফরমাল জুতা। অন্য দিকে কারিনা ছিলেন ডাবল ব্রেস্টেড স্যুটের সঙ্গে প্লিন্টেড স্কার্টেরাজকীয় আয়োজনে ঝলমলে হয়ে উঠতে কারিনা কাপুর খানের মাথায় যে মুকুটের প্রয়োজন হয় না, সেটা তার ফ্যাশনের মাধ্যমেই যেন বুঝিয়ে দিলেন আরেকবারকারিনা এদিন পরেছিলেন ভারতীয় ডিজাইনার রাজেশ প্রতাপ সিংয়ের নকশা করা এই আইভরি রঙের পোশাক। তাঁর এই সাজ যেন মনে করিয়ে দিল, পাওয়ার ড্রেসিংয়ের জন্য সব সময় ফরমাল প্যান্টই জরুরি নয়কারিনার পোশাকের ওপরের অংশে ছিল ডাবল ব্রেস্টেড জ্যাকেট। চওড়া ল্যাপেল, স্ট্রং কাঁধের গড়ন ও ফ্ল্যাট পকেটের নিখুঁত কাটিংতবে ব্লেজারের স্বতন্ত্র নকশার সঙ্গে সাজে নতুন মাত্রা যোগ করেছে একই রঙের মেঝে ছোঁয়া প্লিটেড স্কার্ট। জ্যাকেটটিতে যেমন আভিজাত্য ও আত্মবিশ্বাসের ছাপ, অন্যদিকে স্কার্টের নরম প্লিটে যেন ফুটে উঠেছে কোমলতাসাজের অনুষঙ্গ হিসেবে কারিনা পরেছিলেন বড় আকারের ঝুলন্ত কানের দুল। আর জ্যাকেটে সবুজ পাথর বসানো সূক্ষ্ম কারুকাজের পালকের ব্রোচটি তাঁর সাজে এনে দিয়েছে ভিন্ন আবহ। দুটি অনুষঙ্গেই ভারতের অভিজাত জুয়েলারি ব্র্যান্ড আম্রপালি জুয়েলসের নকশা করাকারিনা এই লুক দেখে অনেকে যা বলেছেন, তার সারমর্মটি এ রকম—কিছু পোশাকের সৌন্দর্য সময়কে ছাড়িয়ে যায়। বেবো এমনই এক অভিজাত সাজে ধরা দিয়েছেন, যেখানে আধুনিকতার ছোঁয়ায় চিরায়ত ভারতীয় ঐতিহ্যের উদ্যাপন করছেনসাজের সঙ্গে কারিনা জুতা বেছে নিয়েছিলেন ক্রিশ্চিয়ান লুবুতাঁ ব্র্যান্ডের। মেকআপ ও হেয়ার স্টাইল করেছিল পম্পি হান্স। স্টাইলিং টিমে ছিলেন লক্ষ্মী লেহর, কাশিশ গৌর, খুশি খাত্তার ও রোহিণী গোয়েল
সূত্র: টাইমস অব ইন্ডিয়া ও কারিনা কাপুরের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট