শুভ সকাল। আজ ১৫ নভেম্বর, রোববার। গতকাল শনিবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।
মালিকদের মজুরি প্রস্তাবে প্রতিবার শ্রমিকদের অসন্তোষ কেন, এবার কী হবে

আন্দোলনরত বহু শ্রমিকের সঙ্গে প্রথম আলোর এই প্রতিবেদকের কথা হয়। তাঁরা বলেছিলেন, বিজিএমইএ কোন বিবেচনায় ৬০০ টাকার মজুরি বৃদ্ধির প্রস্তাব দিল? ঘরভাড়া আর খাওয়ার খরচেই তো বেতনের সব টাকা চলে যায়। বিস্তারিত পড়ুন...
এত মোটা বাঁশও আছে দেশে, নাম তার ‘ভুদুম’

মিরপুরের জাতীয় উদ্ভিদ উদ্যানের বাঁশবাগানে বেশ কয়েকটি বাঁশের ঝাড়। সেগুলোর মধ্যে কয়েকটি ঝাড়ের কাণ্ড এতটাই মোটা যে পথ দিয়ে হেঁটে যাওয়ার সময় চোখ আটকে যায় দর্শনার্থীদের। কেউ থেমে দেখেন, কেউ আবার বাঁশের পাশে দাঁড়িয়ে ছবি তোলেন। সাধারণ বাঁশের চেয়ে আকৃতিতে বেশ বড় এই বাঁশের নাম ভুদুম। শুধু দেখতেই ব্যতিক্রমী নয়, কাঠের বিকল্প হিসেবেও রয়েছে এর সম্ভাবনা। বিস্তারিত পড়ুন...
ফার্মেসিতে গুলি করে হাঁটছিলেন তাঁরা, ধাওয়া করতেই বের করলেন রামদা

শুক্রবার রাত ১১টা ১ মিনিট। রাজধানীর মোহাম্মদপুরের বাবর রোডের অনুরাগ ফার্মেসিতে একজন ক্রেতাকে ওষুধ দিচ্ছিলেন বিক্রয়কর্মীরা। হঠাৎ একটি গুলি এসে লাগে সামনের পুরু কাচে। কাচটি আংশিক ভেঙে যায়। এর মধ্যেই আবার গুলি। আতঙ্ক ছড়িয়ে পড়ে কর্মচারী, ক্রেতা ও পথচারীদের মধ্যে। বিস্তারিত পড়ুন...
‘হানি ট্র্যাপে’ পড়ছেন না তো! প্রেমিক নাকি গুপ্তচর, চিনবেন কীভাবে

ভালোবাসা, বিশ্বাস আর ঘনিষ্ঠতা—মানুষের জীবনের সবচেয়ে ব্যক্তিগত অনুভূতিগুলোর মধ্যে পড়ে। কিন্তু এ অনুভূতিগুলোই কখনো হয়ে উঠতে পারে প্রতারণার হাতিয়ার। কারও সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলে তাঁর কাছ থেকে গোপন তথ্য আদায় করা, তাঁকে দিয়ে নিজের স্বার্থে কাজ করানো কিংবা পরে সেই সম্পর্কের দুর্বলতা কাজে লাগিয়ে ব্ল্যাকমেল করা-গোয়েন্দা জগতে এমন কৌশল পরিচিত ‘হানি ট্র্যাপ’ নামে। বাংলায় বলা যায় ‘প্রেমের ফাঁদ’। বিস্তারিত পড়ুন...
সকালে আর্জেন্টিনা, বিকেলে ব্রাজিল, রাতে বাংলাদেশ: এ দেশের ফুটবলপ্রেমীদের কী এক হতাশার দিন

সকালে ঘুম থেকে উঠে কেউ হয়তো ফোনটা হাতে নিয়েছেন। খবরের কাগজের পাতা ওলটানোর আগেই চোখে পড়েছে, আর্জেন্টিনা হেরে গেছে। মনটা একটু খারাপ। তবু ভাবনা ছিল, দিন তো অনেক বাকি। বিকেলে ব্রাজিল খেলবে। নেইমার না থাকলেও ব্রাজিল তো ব্রাজিলই! আর রাতে বাংলাদেশ। সাফের সেমিফাইনাল। ফাইনালে ওঠার এত কাছে এসে এবার নিশ্চয়ই আর স্বপ্নভঙ্গ হবে না। বিস্তারিত পড়ুন...






